আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতা-কর্মীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
আওয়ামী লীগ নেতা সবুজ আকনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আবু সালেহ মো. লিটন তার বক্তব্যে বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে নিষিদ্ধ ঘোষিত স্বাধীনতা বিরোধী জেএমবি’র সন্ত্রাসী জঙ্গী গোষ্টি দেশের আদালত প্রাঙ্গনসহ সারা দেশে একযোগে ৬৩টি জেলার ৫শ স্পটে বোমা হামলা চালিয়েছিল। ওই ঘটনায় সারা দেশে ১৪৯টি মামলা দায়ের হয়েছিল।
ওই সকল মামলায় এক হাজার জঙ্গি শনাক্ত করা হলে তার মধ্যে মাত্র ৩শ জঙ্গি বিচারের আওতায় এসেছে। নিহতদের স্মরণ, জড়িতদের বিচারের দাবি ও জ্বালানী তেলসহ মূল্য উর্ধগতিতে জামাত বিএনপি’র বিভিন্ন গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ জানাতে সকল নেতা কর্মীদের আহ্বান জানান।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবি সেরনিয়াবাত, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ আওয়ামী লীগের পাঁচটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
এইচকেআর