ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ছাত্রলীগ পিটিয়ে ভাইরাল গার্ড মুসা

    ছাত্রলীগ পিটিয়ে ভাইরাল গার্ড মুসা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শোক দিবসে ছাত্রলীগকে লাঠিপেটার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন এক পুলিশ সদস্য। এই পুলিশ সদস্যদের নাম মো. মুসা। তিনি বরগুনা জেলা পুলিশে নায়েক ও অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর গার্ড হিসেবে কর্মরত।

    জানা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদকের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় বরগুনা শিল্পকলা একাডেমীর সামনে আসলে ছাত্রলীগের পদবঞ্চিত কয়েকটি গ্রুপ তাদের উপর হামলা চালায়৷ এঘটনায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে এসে গনহারে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে।

    এসময় জেলা পুলিশের সদস্য মুসা শিল্পকলা একাডেমির গেটে দাড়িয়ে অডিটোরিয়াম থেকে বের হওয়া সকল নেতাকর্মীদের লাগাতার পেটাতে থাকেন। কয়েক ঘন্টার মধ্যেই মুসার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হয়। অনেকেই আবার এই পুলিশ সদস্যের বিচারের দাবি জানিয়েছেন।

    অনেকেই তার পেটানোর দৃশ্যটুকু নিয়ে ক্রিকেট-ফুটবল খেলার মিউজ যুক্ত করে বিভিন্ন ট্রোল পেজে শেয়ার করছেন। অনেকে মুসার পেটানোর ভিডিওটি শেয়ার করে নামকরা ব্যাটসম্যানদের সঙ্গে তুলনা করছেন। তবে এবিষয়ে ভাইরাল পুলিশ সদস্যর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

    এবিষয়ে নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, সংবাদে দেখেছি মুসাকে নাকি বদলী করা হয়েছে। তবে এসংক্রান্ত কোন চিঠি আমরা এখনও পাইনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ