ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী
  • ঝালকাঠিতে বিচারের দাবিতে লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ

    ঝালকাঠিতে বিচারের দাবিতে লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে হত্যাকারীদের বিচারের দাবিতে মৃত এক নারীর লাশ নিয়ে বিক্ষোভ করেছে স্বজনরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, প্রেস ক্লাব ও থানার সামনে বিক্ষোভ করেন তাঁরা। বিক্ষোভ শেষে লাশ নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নেয় স্বজনরা। মৃত নারীর নাম তাসলিমা বেগম (৩৬)। তিনি ঝালকাঠি শহরের নতুন কলাবাগান এলাকায় মো. খোকন বিশ্বাসের স্ত্রী।

    গত ১৫ এপ্রিল বিকেলে জমি নিয়ে বিরোধের জের ধরে তাসলিমা বেগমসহ তাঁর পরিবারের পাঁচজনকে পিটিয়ে আহত করে প্রতিবেশী সাইফুল খান, শামিম ভূইয়া, মো. নুরজামান ও তাদের স্বজনরা। গুরুতর অবস্থায় তাসলিমা বেগম চার মাস ঝালকাঠি, বরিশাল ও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    আজ বুধবার সকালে বরিশাল সদর হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় ক্ষুব্দ স্বজনরা বরিশাল থেকে অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে ঝালকাঠি আসেন। হত্যাকারীদের বিচারের দাবিতে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। 

    নিহতের স্বজনরা অভিযোগ করেন, মারামারি ঘটনায় ঘটনায় তিনি বাদী হয়ে হামলাকারিদের অসামি করে গত ২৩ এপ্রিল ঝালকাঠির আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি ঝালকাঠি থানায় লিপিবদ্ধ করা হয়। আসামিরা প্রভাবশালী হওয়া পুলিশ তাদের গ্রেপ্তার করেনি।  তাই হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়। 

    দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লাশ নিয়ে পরিবারে লোকজন আহাজারি করেন। ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কামাল হোসেন নিহত পরিবারে সদস্যদের মৃতদেহ নিয়ে ঝালকাঠি থানায় যাওয়ার পরামর্শ দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। 

    নিহতের স্বামী খোকন বিশ্বাস বলেন, সাইফুল খান, শামিম ভূইয়া, মো. নুরজামান লোকজন নিয়ে আমাদের পরিবারের ওপর হামলা চালায়। তাঁরা কুপিয়ে ও পিটিয়ে আমাদের পরিবারের পাঁচজনকে আহত করে। এর মধ্যে আমার স্ত্রী গুরুতর আহত হয়। তাকে চার মাস ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছি। কিন্তু সে আর সুস্থ হয়ে ফিরতে পারেনি। আমি হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করছি। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমাদের বিচারের আশ্বাস দিয়েছেন। এখন পুলিশ আসামিদের গ্রেপ্তার করুক, এটাই আমাদের দাবি।

    এ ব্যাপারে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মামলাটি তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ