ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পুকুরের মিলল যুবকের ভাসমান লাশ

    পুকুরের মিলল যুবকের ভাসমান লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাট উপজেলার রামেশ্বপুর গ্রামের একটি পুকুর থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

    মৃত মো.ইয়াসিন (৩২) উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের নুরুল হুদা ছেলে।  

    বুধবার (১৭ আগস্ট) স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে বেলা ১১টার দিকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে কবির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামেশ্বরপুর গ্রামে নাসির মোল্লার বাড়ির পাশের পুকুরের মধ্যে ইয়াছিনের ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থল গিয়ে বেলা ১১টার দিকে ওই লাশটি উদ্ধার করা হয়।

    ওসি আরও বলেন, নিহতের পরিবার জানিয়েছে ইয়াসিন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলে। সে কাউকে কিছু না বলে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন দিকে চলে যেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল সন্ধ্যায় সে পুকুরের ঘাটে ওজু করতে নেমে পানিতে পড়ে মারা যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ