ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

নিরাপদ আবাসনের দাবিতে শেবামেক অধ্যক্ষের কার্যালয় ঘেরাও

নিরাপদ আবাসনের দাবিতে শেবামেক অধ্যক্ষের কার্যালয় ঘেরাও
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিরাপদ আবাসন নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টায় অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

শিক্ষার্থী সাগর বলেন, আমরা যে ছাত্রাবাসে থাকছি তা ঝুঁকিপূর্ণ। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। তবুও আমাদের থাকতে হচ্ছে। কলেজ প্রশাসন থেকে নতুন কোন ছাত্রাবাস না করে দেয়ায় নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে থাকছি। আমরা নিরাপদে যেন থাকতে পারি সেই ব্যবস্থার দাবি জানাতে আজকে এসেছি। 

আরেক শিক্ষার্থী বলেন, কলেজ প্রশাসন আমাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা যতদিনে না করবে ততদিনে আমরা ঘরে ফিরবো না। আন্দোলন চালিয়ে যাবো। আমরাতো এখানে পড়ালেখা করতে এসেছি—অথচ সবসময়ে পলেস্তারা খসে মাথা ফাটার আতঙ্কে থাকি। জানি না কবে এসব পরে মারা যাই। 

শিক্ষার্থী লিসা বলেন, লেখাপড়া করতে এসে লাশ হওয়ার শঙ্কায় আছি। দৃশ্যমান কোনো উন্নয়ন না দেখা পর্যন্ত আন্দোলন থেকে সরে দাঁড়াবো না।

বিক্ষোভরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর চেষ্টা করেন শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মনিরুজ্জামান শাহিন। তিনি বলেন, স্বাস্থ্য সচিবের সাথে কথা হয়েছে। সে হলগুলো দ্রুত সংস্কার করার নির্দেশ দিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন। আমি শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন ক্লাসে ফিরে যান। তাদের দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের উত্থাপিত সমস্যার সমাধানে কাজ শুরু হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ