ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী
  • রাজাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

    রাজাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

    মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার পূর্ব পুটিয়াখালী দারুচ্ছালাম ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন এমপি।

    মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফয়জুর রব আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বজলুল হক হারুন এমপি তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য তাঁর জীবনের অর্ধেক সময় কারাভোগ করেছেন। তিনি ছিলেন বাঙালি জাতি তথা বিশ্বের অবিসংবাদিত নেতা। এই আগষ্ট মাসে ইতিহাসের বর্বরোচিত ও মর্মান্তিক হত্যাযজ্ঞ চালিয়ে স্বপরিবারে হত্যা করা হয় জাতীর পিতা বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু ছিলেন জাতীয় ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক, বাঙালি জাতির স্বপ্নের রূপকার। তাঁর ইস্পাত কঠিন নেতৃত্ব বাঙালি জাতিকে দিয়েছে অধিকার আদায়ের প্রেরণা। 

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। এছাড়াও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারসহ সর্বস্তরের সাধারন মানুষ।

    অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, দুরুদপাঠ এবং দোয়া মুনাজাত করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ