ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

পলেস্তারা খসে বরিশাল মেডিকেলে রোগীর স্বজন আহত

পলেস্তারা খসে বরিশাল মেডিকেলে রোগীর স্বজন আহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে এক রোগীর স্বজন আহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রহমান।

আহত নুর মোহাম্মদ (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ভোলার লালমোহন উপজেলার চরভুতা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

এসআই আব্দুর রহমান জানান, হাসপাতালের মাঝখানের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিলেন নুর মোহাম্মদ। এ সময় পলেস্তারা খসে মাথার উপর পড়ে তার মাথায় জখম হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

নুর মোহাম্মদ সাংবাদিকদের জানান, গত ২৭ দিন ধরে তার আড়াই বছর বয়সী সন্তান রিফাত হাসপাতালের তৃতীয় শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন কাজে হাসপাতালের সামনে যেতে হয়। সাড়ে ৮টার দিকে হাসপাতালের মাঝের গেট থেকে প্রবেশের সময় পলেস্তারা খসে মাথার উপর পড়ে। এতে মাথায় জখম হয়েছে।

বিষয়টি গণপূর্ত দপ্তরকে অবহিত করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ডা. এসএম সাইফুল ইসলাম।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ