বরিশালে যাত্রীবাহী বাস থেকে জেলি পুশ করা চিংড়ি জব্দ

বরিশালে যাত্রীবাহী বাস থেকে ১৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ কো হয়েছে। সোমবার (১৫ আগস্ট) রাত ১ টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এ মাছ জব্দ করেন।
মঙ্গলবার ( ১৬ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১ টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালান বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। এসময় সাতক্ষীরা থেকে আশা কুয়াকাটাগামী একটি যাত্রীবাহি বাস তল্লাশী করে ১৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য এক লক্ষ ২০ হাজার টাকা।
এসময় বাসে জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস এর উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
এইচকেআর