ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ এবং নিত্যপন্যের মূল্য কমিয়ে রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। 

সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল জেলা শাখা কমিটির ব্যানারে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, জেলা  বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা ট্রেড ইউনিয়নের সাধারন সম্পাদক একে আজাদ, উপাধাক্ষ হারুন অর রশিদ ও জাফর আহমেদ তালুকদার প্রমুখ। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ