ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় স্কুলে ওসির পাঠদান মুগ্ধ শিক্ষার্থীরা

আগৈলঝাড়ায় স্কুলে ওসির পাঠদান মুগ্ধ শিক্ষার্থীরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শিক্ষার্থীদের সামাজিক অবক্ষয় রোধে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌণ নিপিড়ন, বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা, সামাজিক ও রাষ্ট্রিয় দ্বায়িত্ব পালনে করণীয় বিষয়সহ আইনের সহযোগীতা ও ব্যবহারের উপর পাঠ দান করালেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার।

মঙ্গলবার সকালে উপজেলার একমাত্র সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের দেড় ঘন্টাব্যাপী পাঠ দান কর‍ান তিনি। এসময় তিনি শিক্ষার্থীদের নিজ নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের মানব সম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানান।

শ্রেণিকক্ষে সকল শিক্ষার্থীদের নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে পারিবারিক সাধ্য অনুযায়ি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনের উপর গুরুত্বারোপ করেন ওসি। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, থানার উপপরিদর্শক মিজানুর রহমান মিশুসহ অন্যান্য শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।

ওসি মো. গোলাম ছরোয়ার জানান, তিনি সুযোগ পেলেই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। যাতে সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীরা বেড়িয়ে এসে নিজের সুন্দর জীবন গঠন করতে পারে। পাশাপাশি যে কোন প্রয়োজনে আইনের সাহায্য সহযোগীতা আদান প্রদান করতে পারে। “পুলিশ জনগনের বন্ধু,” পুলিশী ভয় কাটিয়ে শিক্ষার্থীদের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের কাছে “বন্ধু” হিসেবে তুলে ধরাই তার মূল উদ্যেশ্য বলেও জানান তিনি।    
    


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ