ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভাণ্ডারিয়ায় বিহারী স্কুলে জাতীয় শোক দিবস পালিত

    ভাণ্ডারিয়ায় বিহারী স্কুলে জাতীয় শোক দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের গভনির্ং বডির সভাপতি পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গভনির্ং বডির শিক্ষানুরাগী সদস্য বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়োর জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, শিক্ষার্থী আকাশ নন্দী,তামিম হোসেন,সিহাব তালুকদার,আব্দুল্লাহ আল মামুন,জনি বিশ্বাস,মেজবা আরিফ,মুসা ইসলাম ওইমতিয়াজ আহম্মেদ প্রমুখ। 

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদ চৌধুরী,সমাজসেবী মো.মহসীন মিয়া শাহীন, নজরুল ইসলাম বিশ্বাস,সদস্য মো. কবির আকন। পরে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে বিজীয়দের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের স্কাউট শিক্ষক মো. শফিকুল ইসলাম আযাদ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ