ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • ঝালকাঠিতে পৌর আ. লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে পৌর আ. লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়েবুর মোর্শেদ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সালাম, পৌর কাউন্সিলর হুমায়ুন কবির, আব্দুল কুদ্দুস হাওলাদারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


    সভাপতির বক্তব্যে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল। বাংলার মানুষ যাতে স্বাধীনতার সুখ শান্তি না পায়। আজ বাংলার মানুষ সুখে শান্তিতে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের হাল ধরেছিল তাই আজ বিশ্বের কাছে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। তারই সাথে ঝালকাঠির অভিভাবক শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আমির হোসেন আমু এম পি মহোদয় নেতৃত্বে ঝালকাঠিতে বিভিন্ন উন্নয়ন হয়েছে। 

    আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মোক্তার হোসেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ