ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় ভ্রুন হত্যার অভিযোগের মামলায় ৩ আসামি কারাগারে

    মঠবাড়িয়ায় ভ্রুন হত্যার অভিযোগের মামলায় ৩ আসামি কারাগারে
    আহত গৃহবধুকে উদ্ধার করেছে পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অমানুষিক নির্যাতনে গর্ভের পাঁচ মাসের সন্তান (ভ্রুন)  হত্যার অভিযোগে  মামলা হয়েছে। 

    ভূক্তভোগী গুরুতর আহত হালিমা বেগম (২৭) এর বোন ফাতিমা বেগম বাদি হয়ে সোমবার (১৫ আগস্ট) মঠবাড়িয়া থানার প্রতিপক্ষ ৬ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। হালিমা বেগম উপজেলার মধ্য তুষখালী গ্রামের আ. ছত্তারের মেয়ে ও একই গ্রামের মনির হোসেনের স্ত্রী।

    মঙ্গলবার (১৬ আগস্ট) মামলার আসামি  কহিনুর বেগম, সোনিয়া বেগম ও আকলিমা বেগম মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় আহত হালিমা বেগম ও তার বোন ফাতিমা বেগম ওই গ্রামের পৈতৃক বাড়িতে ফরায়েজ জমি ও অন্য মালিকানাধীন জমি কিনে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। হালিমার স্বামী জীবনের তাগিদে ফেনী শহরে দিনমজুরের কাজ করে। এদিকে প্রতিপক্ষ রহমান গংরা  দুই বোনকে উৎখাত করার জন্য বিভিন্ন সময় পায়তারা চালিয়ে আসছিল। এ ঘটনায় একাধিক মামলাও চলমান রয়েছে। 

    গত সোমবার (৮ আগস্ট ) এ জমি সংক্রান্ত বিরোধের জেরে পাঁচ মাসের অন্তসত্বা হালিমা বেগমকে রহমান গংরা এলোপাথাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার পেটে একাধিক লাথি মারে। হালিমা বেগমকে বাঁচাতে এসে বেশ কয়েকজন আহত হয়েছে। সংবাদ পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ গুরুতর আহত হালিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। 

    মঠবাড়িয়া থানার ওসি মুহা, নুরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ