ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • সুবর্ণচরে স্ত্রীর ওপর অভিমান করে ফাঁস দিল স্বামী

    সুবর্ণচরে স্ত্রীর ওপর অভিমান করে ফাঁস দিল স্বামী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরে করিম ওরফে মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

    মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে  উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের গ্লোব বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। করিম ওরফে মিয়া ওই এলাকার নুর আফসার মাঝির ছেলে।  

    চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জাকির হোসেন বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মঙ্গলবার সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে মিয়ার সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলে আসছিল। সোমবার বিকেল থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরের পাশে গাছের সঙ্গে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিয়া। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ