ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

নতুন প্রজন্মের হাত ধরেই স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে - সাদিক আব্দুল্লাহ

নতুন প্রজন্মের হাত ধরেই স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে - সাদিক আব্দুল্লাহ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, শোককে শক্তিকে রুপান্তরের মাধ্যমে নতুন প্রজন্মের হাত ধরেই স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে। 

মেয়র সোমবার জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিব, শহীদ আবদুর রব সেরনিয়াবাতসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

১৫ আগস্টের কালো রাতের কথা স্মরণ করে মেয়র বলেন, সেদিন হত্যাকারীরা জাতির জনককে হত্যার পর ভেবেছিলো বেঁচে থাকা দুই মেয়ে আর কিবা করতে পারবে। ৭৫-এর ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মেয়র বলেন, ওই ভয়াল রাতে আমি আমার মায়ের কোলে ছিলাম। মিন্টো রোডের সেই বাসা থেকে সকলকে রক্তাক্ত অবস্থায় বের করা হয়েছিলো। শুধু আমি আর আমার বড় বোন অক্ষত অবস্থায় বের হতে পেরেছিলাম। 

মায়ের কাছে শুনেছি, আমার বড় ভাই সেদিন মায়ের কোলে উঠতে চেয়েছিলো। কিন্তু আমি ছোট থাকায় ভাইকে না নিয়ে মা আমাকে কোলে নিয়েছিলো। ভাগ্যক্রমে তাই সেদিন আমি বেঁচে গিয়েছিলাম। গত বছরে ১৮ আগস্ট সংঘটিত একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্র ছিলো, ষড়যন্ত্র থাকবেই। যারা মুক্তিযদ্ধের বিপক্ষ শক্তি তারা আমাদের শত্রু থাকবে। আমি জন্মের পর থেকে বিশেষ করে রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই দেখেছি যারা দেশ বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী তারাই আমাদের শত্রু।

এক সময়ে বরিশালে ছাত্রলীগের নামধারীরা বরিশালে বহু অপকর্ম করেছে উল্লেখ করে মেয়র বলেন, এই শহরে শিক্ষকদেরকে লাঞ্চিত করা হতো। এখন এই শহরে মারামারি নাই। টেন্ডাবাজি নাই। আমি কোন অন্যায়কে প্রশয় দেইনা। মেয়র বলেন, আগামী মাসে নগরীর প্রতিটি ওয়ার্ডে ছাত্রলীগের কমিটি করা হবে। মহানগর ছাত্রলীগের মাধ্যমে শুরু হয়েছে। পর্যায়ক্রমে আওয়ামী লীগের প্রতিটি অঙ্গসহযোগী সংগঠন ঢেলে সাজানো হবে। 

মহানগর আওয়ামী লীগের সম্পাদক বলেন, ৩০টি ওয়ার্ডের কমিটি গঠনের মধ্য দিয়ে আওয়ামী লীগ একটি অবস্থানে পৌঁছেছে। বাকি অন্য সংগঠনগুলোর কমিটি করে দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আশা সে আশা পূরণ করতে পারবো। এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর হাতকে আরো শক্তিশালী করা হবে। 

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মানের মাধ্যমে শুধু দক্ষিণাঞ্চল না সারা বিশ্বে আমাদের মাথা উচু করেছে। তাঁর (প্রধানমন্ত্রী) নিষ্ঠা ও সততা ও বলিষ্ঠ নেতৃত্বের কারনে আমরা দক্ষিণাঞ্চলবাসী সবচেয়ে বেশী উপকৃত হয়েছি। 

বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নগরীর বটতলা নব আর্দশ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত এ আয়োজনে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর। অনুষ্ঠানে মেয়রের সহধর্মিনী লিপি আবদুল্লাহ ছাড়াও মহানগর ও ওয়ার্ড এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর মেয়র জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন। এছাড়া তিনি জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ অর্পন করেন তিনি। সবশেষ অনুষ্ঠিত দোয়া মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, শহীদ জননী সাহান আরা বেগমসহ সকল গনতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ