ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত

গৌরনদীতে জাতীয় শোক দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকাল দশটার দিকে গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় চত্বরে উপজেলা  ও পৌর প্রশাসন, উপজেলা ও পৌর আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাব, গৌরনদী রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে উপজেলা প্রশাসন আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন প্রমূখ।

শোক র‌্যালি শেষে বেলা ১১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীগ কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান, পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম প্রমূখ। শেষে বাদ জোহর আব্দুর রব সেরনিয়াবাত অডিটোরিয়ামে দোয়া অনুষ্ঠান ও গণভোজের আয়োজন করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ