ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মনপুরায় জাতীয় শোক দিবস পালিত

    মনপুরায় জাতীয় শোক দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন করে উপজেলা আওয়ামী লীগ। এছাড়াও উপজেলা প্রশাসন ও প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন ভিন্নভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালন করে।

    এদিকে বাদ জোহর এমপি জ্যাকবের ব্যাক্তিগত উদ্যোগে হাজিরহাট চরফৈজুদ্দিন বহুমুখী মাদ্রাসার সাড়ে ৪ শত এতিম ছাত্র ও হাজিরহাট এতিম খানার আড়াইশত এতিম ছাত্রসহ ৭শত এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়। 

    এই সময় উপস্থিত থেকে এতিমদের মাঝে খাবার বিতরন করেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া, আ’লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম মাতাব্বর, যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম ফিরোজ, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, আ’লীগের দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন ও প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন অন্যান্য নের্তৃবৃন্ধ।

    এর আগে সোমবার সকাল ১০ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে থেকে একটি শোক র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে শেষ হয়। পরে উপজেলা আ’লীগের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    আলোচনা সভায় আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন। 

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া, আ’লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, ওসি সাইদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম মাতাব্বর প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ