ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

‘বঙ্গবন্ধুর জন্যই আজ আমি স্বাধীন দেশের পুলিশ কমিশনার’

‘বঙ্গবন্ধুর জন্যই আজ আমি স্বাধীন দেশের পুলিশ কমিশনার’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ‍ইসলাম বলেন, বঙ্গবন্ধু ছিলেন শোষিত-বঞ্চিত মজলুমের পক্ষে প্রতিবাদী কণ্ঠস্বর, তিনি ছিলেন মনেপ্রাণে একজন মাটির মানুষ। তিনি যেখানেই বঞ্চনা ও মানবিকতার বিপর্যয় দেখেছেন, সেখানেই দেশপ্রেম ও মমত্ববোধ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদেরকে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে। দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা নিজেরাই নিজেদের দেশ পরিচালনা করছি। দেশ স্বাধীন হয়েছে বলেই আমি আজ আমার স্বাধীন দেশের একজন পুলিশ কমিশনার। দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে চলছি।

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় বরিশালে জেলা প্রশাসনের আযোজনে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি ‍এসব কথা বলেন । 

পুলিশ কমিশনার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে স্ব-পরিবারে শাহাদাত বরণ করেন। বঙ্গবন্ধুর খুনিদের প্রতি তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর সকল খুনিদের সাজা নিশ্চিত করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন,  বরিশ‍াল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান,  রেঞ্জ  ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  সৈয়দ ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ