ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে মধ্যরাতে চোরাই সিমেন্টসহ কার্গো জব্দ, আটক ২

    পিরোজপুরে মধ্যরাতে চোরাই সিমেন্টসহ কার্গো জব্দ, আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের হুলারহাট নৌ-বন্দরে দেড় হাজার প্যাকেট চোরাই সিমেন্টবোঝাই এমবি রনি খান নামের একটি কার্গো আটক করেছে পুলিশ। এ সময় কার্গোর চালক ও এক ট্রলি চালককে আটক করেছে পুলিশ। 

    আটককৃতরা হলেন- ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার আব্দুল রবের ছেলে কার্গো চালক রুবেল হোসেন (৩৩) এবং পিরোজপুর সদর উপজেলার লখাকাঠী গ্রামের সেলিম শেখের ছেলে ট্রলি চালক রিয়াজুল শেখ (২২)।

    রোববার রাত ১২টার দিকে হুলারহাট নৌ-বন্দর এলাকার দামোদর খাল থেকে দেড় হাজার বস্তা চোরাই সিমেন্ট জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম। 

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কচা ও বলেশ্বর নদীর বিভিন্ন পয়েন্টে দুই থেকে তিনটি চোরাই সিন্ডিকেট চক্র সক্রিয় থেকে মোংলা থেকে ঢাকা এবং ঢাকা থেকে মোংলা যাবার পথে সরকারি ও বেসরকারি বিভিন্ন কার্গো জাহাজ থেকে রাতের আঁধারে বিভিন্ন সংস্থাকে ম্যানেজ করে চোরাচালানিদের কাছে বিক্রি করে দিচ্ছে। 

    পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম আরও জানান, কচা নদীর ভান্ডারিয়া উপজেলার শেষ প্রান্ত থেকে কাউখালী উপজেলা প্রান্ত পর্যন্ত একটি সঙ্গবদ্ধ চোরাচালান সিন্ডিকেট চক্র দীর্ঘদিন যাবত এসব নদীপথে চোরাই মালামালের ব্যবসা করে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে চোরাই সিমেন্ট নিয়ে একটি কার্গো হুলারহাট বন্দর খালে প্রবেশ করে। চোরাই বিপুল পরিমাণ সিমেন্টের বস্তাগুলো কার্গো থেকে ট্রলিতে নামানোর সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা কার্গোটি আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে চোরাই সিমেন্টসহ কার্গো এবং ট্রলির চালককে আটক করে থানায় নিয়ে যায়। 

    পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিমেন্টসহ কার্গো এবং কার্গোর চালককে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ