ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • ঝালকাঠিতে অর্ধশত গ্রাম প্লাবিত

    ঝালকাঠিতে অর্ধশত গ্রাম প্লাবিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের পানি আবারো বেড়েছে। নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে প্রভল বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের কারণে জেলার চার উপজেলার নিচু এলাকার অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এতে ২০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, মাছের ঘের ও ফসলের ক্ষেতে পানি ঢুকে পড়ায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। রাতে আতংকের মধ্যে কাটাচ্ছেন নদীতীরের বাসিন্দারা। 

    পানি উন্নয়ন বোর্ড ও নদীতীরের বাসিন্দারা জানান, দুই দিন ধরে মুশল ধরে বৃষ্টি ও নদীতে জোয়ারের পানিতে ৫০টি গ্রাম তলিয়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানে ক্লাস সংক্ষিপ্ত করে শিক্ষার্থীদের ছুটি দিয়েছেন। জোয়ারের পানিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলার কাঁঠালিয়া উপজেলায়। এখানকার আউড়া আশ্রায়ণ প্রকল্পের ৪৪টি ঘরের ভেতর পানি ঢুকে পড়েছে। এছাড়াও উপজেলা পরিষদ ভবন, ইউএনওর অফিস ও বাসভবন ৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে। এতে অফিসের স্বাবাভিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। 

    অপর দিকে শৌলজালিয়া ইউনিয়নের কচুয়ার ডালির খালের বাধ ভেঙে ফসলের মাঠ, রাস্তা ও কয়কটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। বিষখালী নদীর কাঠালিয়া অংশে বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে এ সব অঞ্চল পানিতে তলিয়ে যায়।  দীর্ঘ ৫০ বছরেও বেড়িবাঁধ নির্মিত না হওয়ায় কাঁঠালিয়া অংশে প্রায় ২৪ কিলোমিটার জায়গা অরক্ষিত রয়েছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ