ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

    ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মাকসুদা বেগম (৪৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

    মাকসুদা উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক ছিলেন। তিনি উপজেলার লেবুজিলবুনিয়া গ্রামের নূরে আলমের স্ত্রী।

    হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে মাকসুদা বেগম বাড়ি থেকে ভ্যানে করে বিদ্যালয়ে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে অসাবধানবশত মাকসুদার গলায় থাকা ওড়নাটি ভ্যানের চাকায় পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। দুপুরে সেখানে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।

    নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উজ্জল মন্ডল বলেন, মাকসুদা বেগমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। দুপুরে সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ