ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কলাপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া

    কলাপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আখতাউর রহমান হারুন'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পটুয়াখালী কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মো. সোহরাব হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মনোয়ার হোসেন, উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর ও মহিলা নেত্রী উম্মে তামিমা  বিথী, পৌর কৃষক লীগের সভাপতি এসএম মুতুল্লাহ্ সৌরভ শিকদার, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালী, নীলগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. আলাউদ্দিন প্রমূখ।

    আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ