ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোলায় ছাত্রদলের উদ্যোগে নিহত নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত

    ভোলায় ছাত্রদলের উদ্যোগে নিহত নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় নিহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও সদর উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা ছাত্রদলের আয়োজনে রবিবার (১৪ আগস্ট) বাদ আছর জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান,  সাধারণ সম্পাদক হরুন রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মিয়াজি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, জেলা ছাত্রদল নূর মোহম্মদ রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল, ভোলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেন শুভ সহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ। 

    দোয়া মহফিলে নিহত ছাত্রদলের সভাপতি নূরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ ভাবে দোয়া করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সারাদেশ বিএনপির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।

    দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা দরগা জামে মসজিদের ইমাম নূরে আলম।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ