ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • দেশকে অস্থিতিশীল করতে ভিতরে বাহিরে ষড়যন্ত্র চলছে-মহিউদ্দিন মহারাজ

    দেশকে অস্থিতিশীল করতে ভিতরে বাহিরে ষড়যন্ত্র চলছে-মহিউদ্দিন মহারাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শনিবার স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্তরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভান্ডারিয়ায় উপজেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এতে পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ প্রধান অতিথির বক্তবে বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালে সকলকে সংগঠিত করে যুদ্ধে ঝাপিয়ে পরে দেশকে স্বাধীন করে ছিল। বাংলাদেশ নামক একটি স্বাধীন রাস্ট্রকে তিনি উপহার দিয়েছিলেন। দেশ স্বাধীনতার পরে দেশের ভেতরের ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবার নির্মমভাবে হত্যা করা হয়। 

    দীর্ঘ দিন এদেশে আওয়ামীলীগের সরকার অধিষ্ঠিত ছিল না। বিভিন্ন সরকার এসেছেন, জিয়াউর রহমানের সরকার এসছে, এরশাদ সরকার এসেছে কেউ বঙ্গবন্ধুর হত্যার বিচারের দায়িত্ব নেননি। ১৯৯৬ নির্বাচনে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পদক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহন করেন। তারই ধারবাহিকতায় দেশের ভিতরে বঙ্গবন্ধুর যে খুনিরা ছিল তাদের বিচার সম্পন্ন করা হয়েছে। এখনও যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা আহব্বন জানান তিনি। 

    যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার ও সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপি’র  যুগ্ম আহবায়ক মশিউর রহমান মৃধা, জাতীয় পার্টি জেপি’র সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলী তালুকদার, জেপি’র যুগ্ম আহবায়ক মজিবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য নিজামুল হক নান্না, জেপি নেতা ইউসুব আলী আকন, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা প্রমূখ। পরে ১৫ আগস্ট নিহতের রুহের মাগফিরত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। 


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ