ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় মানব সেবা সংস্থার উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান

    মঠবাড়িয়ায় মানব সেবা সংস্থার উদ্যোগে চিকিৎসা সহায়তা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনলাইন ভিত্তিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “মানব সেবা সংস্থা” এর উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় দু’জন অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। 

    শুক্রবার (১২ আগস্ট) দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষে তাদের হাতে অর্থ সহায়তা তুলে দেয়া হয়। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. কামরুল বেপারী উপজেলার সাপলাজা ইউনিয়নের নতুন কচুবাড়িয়া  গ্রামের ভ্যানচালক সগীর ফরাজীর পক্ষে তার শাশুড়ির হাতে ৫ হাজার এবং নলী তুলাতলা গ্রামের মুন্নি আক্তারের পক্ষে তার স্বামী মোস্তফার হাওলাদারের হাতে ৫ হাজার টাকা তুলে দেয়া হয়। এর আগেও মুন্নি আক্তারকে ১০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ। জানা গেছে এ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. সোহেল জমাদ্দার, সহ-সভাপতি মোহাম্মদ ওমর ফারুক খান, মো. নিরব ছগির মোল্লা, মো. মুছা আকন, মো. নূরুন্নবী ফরাজী, মো. সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাওন বিশ্বাসসহ প্রবাসী ও এলাকার নারী-পুরুষ সদস্যরা অর্থ সহায়তা করে আসছেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ