ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নদীর চরে আটকে ছিল অর্ধগলিত যুবকের মরদেহ

    নদীর চরে আটকে ছিল অর্ধগলিত যুবকের মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীর সাউদখালী নদীর চর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কচা নদীর সাউথখালী চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সাউদখালী চরে আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

    জোয়ারের পানিতে লাশটি ভেসে এসে চরে আটকা পড়তে পারে বলে জানান তা‍ঁরা। ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, লাশটি আনুমানিক ১১-১২ দিন আগের হতে পারে। লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। এটি খুন না দুর্ঘটনায় মৃত্যু ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ