ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কুয়াকাটায় পর্যটকদের সঙ্গে অসদাচরণ, বাসচালককে জরিমানা

    কুয়াকাটায় পর্যটকদের সঙ্গে অসদাচরণ, বাসচালককে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটায় পর্যটকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে রুদ্র-তুর্জ নামের একটি বাসের চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার (১২ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা এ জরিমানা করেন।

    জানা যায়, বরিশাল থেকে কুয়াকাটা আসার জন্য কয়েকজন পর্যটক ওই বাসের টিকেট কাটেন। কিন্তু বাসে কোনও সিট ফাঁকা না থাকায় পুরো পথ পর্যটকদের দাঁড়িয়ে আসতে হয়।

    এ বিষয়ে প্রতিবাদ করলে বাসের চালক ও সুপারভাইজার পর্যটকদের সঙ্গে খারাপ আচরণ করেন। বাসটি কুয়াকাটা পৌঁছালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানানো হয়। পরে তিনি বাসচালককে ১০ হাজার টাকা জরিমানা করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রুনাল্ট চাকমা বলেন, ‘পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিতিদের জিজ্ঞাসা করলে বিষয়টির সত্যতা পাই। তাই জরিমানা করা হয়েছে।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ