ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

    ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. কামাল হোসেন। 

    ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফারিহা নিশাতের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল-আমিন বাকলাই ও পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল।

    বক্তরা বলেন, কোন দেশের উন্নয়ন করতে হলে সেই দেশের যুবকদের দক্ষ কর্মীবাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। যুবকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। বর্তমান সংকটময় পরিস্থিতি সমাধান করতে যুবকদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ