ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ইন্দুরকানীতে অর্ধ-গলিত যুবকের মরদেহ উদ্ধার 

    ইন্দুরকানীতে অর্ধ-গলিত যুবকের মরদেহ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে কচা নদী থেকে অর্ধ-গলিত যুবকের  ভাসমান  কমরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

    বৃহস্পতিবার সন্ধ্যায়  উপজেলার চর সাঈদখালী আবাসন এলাকার কচা নদী থেকে অর্ধ-গলিত অজ্ঞাত এক পুরুষের ভাসমান  মরদেহ উদ্ধার করা হয়। 

    স্থানীয়রা  নদীতে  মরদেহ টি ভাসমান দেখতে পেয়ে বালিপাড়া ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে  খবর দেয়। পরে ইন্দুরকানী থানার পুলিশ  মরদেহ উদ্ধার করে  রাতে থানায়  নিয়ে আসে।  শুক্রবার মরদেহ পিরোজপুর মর্গে পাঠানো হবে।

    উদ্ধার কাজে থাকা ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক মো. আব্দুল জলিল জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে অর্ধ-গলিত অজ্ঞাত উলঙ্গ একটি পুরুষের  মরদেহ বয়স অনুমানিক ৩৬ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

    ইন্দুরকানী থানার ওসি এনামুল হক জানান, খবর পেয়ে  নদীতে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কোন পরিচয় মেলে নি। শুক্রবার ময়না তদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ