ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • ঝালকাঠিতে জোয়ারের পানিতে ২০ গ্রাম প্লাবিত

    ঝালকাঠিতে জোয়ারের পানিতে ২০ গ্রাম প্লাবিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে ঝালকাঠিতে দুই দিনধরে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি পূর্ণিমার জোয়ারের প্রভাবে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট বৃদ্ধি পেয়েছে। এতে জেলার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। কাঁঠালিয়া ও রাজাপুরের বিষখালী নদীর বেশিরভাগ এলাকায় বেড়িবাঁধ না থাকায় পানি ঢুকে তলিয়ে গেছে ফসলের ক্ষেত।  

    কা‍ঁঠালিয়া উপজেলা পরিষদ ভবন, ইউএনও অফিস,পরিসংখ্যান, যুবউন্নয়ন, সমবায়, আনসার বিডিপি, পল্লীসঞ্চয় ব্যাংক ও ডরমেটির ভবনগুলোর অফিসকক্ষে পানি ঢুকে পড়েছে। এছাড়াও উপজেলার শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা, রাজাপুর উপজেলার বড়ইয়া, নিজামিয়া, পালট, বাদুরতলা, নলছিটির নাচনমহল, ভবানিপুর, ইসলামপুর, হদুয়া, গ্রামসহ ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। গত দুই দিন ধরে টানা বৃষ্টিতে কাঁচা রাস্তাঘাট তলিয়ে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে অসংখ্য মানুষ। 

    এদিকে কৃষকারা জানান, টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে রোপা আমন ও আমনের বাজীতলাসহ লতাকৃষি নিমজ্জিত রয়েছে। পানি স্থায়ী হলে আমন বীজতলার ব্যাপক ক্ষতি আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে, পানি স্থায়ী না হলে কৃষির কোন ক্ষতি হবে না।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ