ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ইন্দুরকানীতে ১০ গ্রাম প্লাবিত

    ইন্দুরকানীতে ১০ গ্রাম প্লাবিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাগরের লঘু চাপের প্রভাবে ইন্দুরকানীর কচাঁ ও বলেশ্বর  নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী গ্রাম  ডুবে যাওয়ায় চরমভোগান্তিতে পড়েছে  বাসিন্দারা। 

    বৃহস্পতিবার  দুপুরে জোয়ারের পানিতে উপজেলার কচা নদীর টগড়া , চরবলেশ্বর, খোলপটুয়া, চন্ডিপুর , দক্ষিণ ইন্দুরকানী, কালাইয়া, চাড়াখালী ,টেংরাখালী,চাড়াখালী গুচ্ছগ্রাম  সহ নদীতীরবর্তী অধিকাংশ গ্রাম ডুবে যায়।  ডুবে গেছে পাড়েরহাট বন্দর।  

    এছাড়া পত্তাশী এস দাখিল মাদ্রাসা ও উত্তর কলারণ আজাহার আলী দাখিল মাদ্রাসার মাঠও ক্লাশ রুমের আংশিক ডুবে যাওয়ায় জোয়ার আসার পর ছুটি দেয়া হয়েছে।

    টগড়া গ্রামের ছিদ্দিকুর রহমান জানান, নদীতে বেড়ী বাঁধ না থাকায় জোয়ারের পানিতে বাড়ী ঘর ডুবে গেছে। এসময় আমাদের পানির সাথে মোকাবেলা করে টিকে থাকতে হয়।

    পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন তালুকদার জানান, পানি বৃদ্ধি পাওয়া পাড়েরহাট বন্দর সহ নদীতীরবর্তী গ্রাম গুলো ডুবে যাওয়ায় এলাকার মানুষ দূর্ভোগে রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ