ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় খাল থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

    মঠবাড়িয়ায় খাল থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় সিফাত (৯) নামে এক স্কুল ছাত্রের লাশ বুধবার বিকেলে উদ্ধার করে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠায় থানা পুলিশ।

    সিফাত উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের চড়কখালী গ্রামের মজিবর হাওলাদারের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।

    থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছাত্র সিফাত প্রতিদিনের ন্যায় বুধবার দুপুরে প্রতিবেশী সহপাঠিদের সাথে খেলা করে বাড়ির পাশে খালে গোসল করতে যায়। সিফাত ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে বেড় হয়। বিকেলে প্রতিবেশীর সিফাতের লাশ খালে ভাসতে দেখে পরিবারের সদস্যদের জানালে লাশটি উপরে তোলা হয়। ওই খালের ঘাট পাড়ে গাছের বড় একটি ডাল পরে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা সিফাত গোসল করতে গেলে তার মাথায় ডাল ভেঙে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যু নিয়ে জটিলতা সৃষ্টি হলে পুলিশ লাশ উদ্ধার করে।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল ঘটনার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ব্যাপারে থানায় প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা রুজু হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ