ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সমুদ্রে ভাসছে জেলেবিহীন মাছ ধরা ট্রলার

    সমুদ্রে ভাসছে জেলেবিহীন মাছ ধরা ট্রলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গভীর বঙ্গোপসাগরে চলছে নিম্নচাপ। পূর্নিমা নিম্নচাপের প্রভাবে ৩ নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে। এর কারনে সাগর উত্তাল থাকায় শতশত মাছ ধরা ট্রলার নিরাপদে এলেও একটি জেলেবিহীন মাছ ধরা ট্রলার ভাসতে দেখা যায় সমুদ্রে।

    বুধবার বেলা ১১টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
    এর আগে ভোরে থেকে পাথরঘাটার দক্ষিণে বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় ট্রলারটি ভাসতে দেখে এলাকাবাসী। তবে ওই ট্রলারে কোনো জেলে দেখা যায়নি।

    গোলাম মোস্তফা চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় ঝড়ের কবলে পড়ে বা ইঞ্জিন বিকল হতে পারে। ওই ট্রলারের নাম এফবি মা-বাবার দোয়া। তবে ওই ট্রলারের জেলেদের সবশেষ অবস্থা কি তা জানা সম্ভব হয়নি। আমরা জেলেসহ দুটি ট্রলার ঘটনাস্থলে পাঠিয়েছি এবং কোস্টগার্ডকে বিষয়টি জানিয়েছি।

    এ বিষয় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব. লে. ফজলুল হক বলেন, আমরা এ রকমের একটি খবর শুনেছি। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করবো।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ