ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news

বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খানের মায়ের ‍ইন্তেকাল

বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খানের মায়ের ‍ইন্তেকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খানের মা রোকেয়া বেগম ‍ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ছয় পুত্র সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

আগামীকাল বুধবার গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে  পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।

মাহমুদ খানের মায়ের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্য এবং সহযোগী সদস্যবৃন্দ।

এক শোক বার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন