ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ভিডিওতে কটূক্তি, থানায় জিডি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার প্রতিবাদে থানায় জিডি করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি ভোলা মডেল থানায় এই জিডি করেন। সাধারণ ডায়েরিতে ২ জনের নাম উল্লেখ ও ৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এরমধ্যে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে রিফাত (১৯) ও মো. নাছিরের ছেলে মো. মাসুম (১৮)।
এসময় খন্দকার আল আমিন বলেন, শুক্রবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অভিযুক্তরা ফেসবুকে ভিডিওতে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। যা কখনই মেনে নেওয়া যায় না। এ ঘটনার তীব্র ও প্রতিবাদ জানাই। এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে থানায় একটি সাধারণ জিডি করেছি।
তিনি আরও জানান, প্রশাসন দোষীদের দ্রুত গ্রেফতার কঠিন শাস্তির ব্যবস্থা করলে এমনভাবে কেউ আর কখন এমন অপরাধ করার সাহস পাবে না।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, জিডি বিষয়টি তদন্ত চলছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচকেআর