বরিশাল নগরীর কর্ণকাঠিতে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১

বরিশাল নগরীর কর্ণকাঠি এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বন্দর থানার এসআই পিন্টু পালের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল।
আটককৃত হল নগরীর ২৮নম্বর ওয়ার্ডের শের-ই বাংলা সড়ক, হামিদ লেন সড়কের আকরাম খানের ছেলে মো. রিয়াজ খান (৪০)। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এইচকেআর