ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১০ জেলে নিখোঁজ

    বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১০ জেলে নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নোয়াখালী হাতিয়া উপজেলার সন্দীপের এফবি নিশান ফিস নামের একটি মাছ ধরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জেলে নিখোঁজ রয়েছে।

    বুধবার বিকেল ৪ টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এফবি মায়ের দোয়া ট্রারের মাঝি আবুল কালামের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

    নিখোঁজ জেলেদের মধ্যে আখতার হোসেন (৪০) ও সোহেল মিয়া (২৪) এদের নাম জানাগেছে। তাদের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় সন্দীপ এলাকায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর জেলেদের নাম জানাযায়নি।

    গোলাম মোস্তফা চৌধুরী জানান, কয়েকদিন আগে রসদ সামগ্রী নিয়ে এফবি নিশান ফিস ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য যায়। নিম্নচাপের কারনে সাগর উত্তাল থাকায় বুধবার সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। সাগরে মাছ শিকারের সময় বরগুনার পাথরঘাটা উপজেলা মিজান মল্লিকের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি আবুল কালাম ২ জেলেকে ভাসতে দেখে উদ্ধার করেছে। তারা হলেন আফছার হোসেন ও সোহেল মিয়া। অপরদিকে ৪ জেলে ভাসতে ভাসতে পটুয়াখালীর মহিপুরে উঠেছে।

    তিনি আরো জানান, এফবি মায়ের দোয়া ট্রলারটি আগামীকাল ওই দুই জেলে নিয়ে ঘাটে আসবেন।

    কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের পেটি অফিসার আনোয়ার হোসেন জানান, এঘটনার কথা আমি আপনার কাছেই শুনেছি। তবে খোঁজ খবর নিয়ে দেখছি।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ