ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • উত্তাল বঙ্গোপসাগর, কাঙ্ক্ষিত ইলিশ না নিয়ে ফিরছে ট্রলার

    উত্তাল বঙ্গোপসাগর, কাঙ্ক্ষিত ইলিশ না নিয়ে ফিরছে ট্রলার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা থেকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েছিল কয়েকশ মাছ ধরার ট্রলার। তবে সাগর প্রচণ্ড উত্তাল হওয়ায় সেখানে টিকতে না পেরে মাছ না ধরেই ফিরে আসছেন জেলেরা। ফলে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। 

    আজ বুধবার সকালে বিষখালি নদী ও বলেশ্বর নদের বাড়ানি খালে গিয়ে দেখা যায়, খালজুড়ে শত শত মাছ ধরার ট্রলার নোঙর করে রাখা হয়েছে। এ সময় জেলেরা বলেন, ‘বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় আমরা যে মাছ পেয়েছি তা মৎস্য অবতরণকেন্দ্র পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে বিক্রি করা হয়েছে। পরে এখানে এসে আমরা নিরাপদে আশ্রয় নিয়েছি।’ 


    এফবি তরিকুল ট্রলারের মাঝি রব্বানী বলেন, ‘আমরা পাঁচ দিন আগে মাছ ধরতে সমুদ্রে যাই। কিন্তু সমুদ্র উত্তাল হওয়ার পরেও পাঁচটি খ্যাও (জাল) পাতি। এতে কিছু মাছ পেয়েছি। তা নিয়ে পাথরঘাটা ঘাটে চলে আসছি।’ 


    আবুল কালাম খাঁ নামে এক জেলে জানান, ‘গভীর সমুদ্রে আবহাওয়া অনেক খারাপ। অনেক ট্রলার তলিয়ে গেছে। তাই আমরা নিরাপদে চলে আসছি। এখানে থাকব, আবহাওয়া ভালো হলে আবার সাগরে যাব।’ 

    এ বিষয়ে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বর্তমানে সমুদ্রে ৩ নম্বর সতর্কসংকেত চলছে। তাই অনেক ট্রলার নিরাপদ আশ্রয়ে চলে এসেছে। এক-তৃতীয়াংশ ট্রলার এখনো আসা বাকি। অনেক জেলে আশানুরূপ মাছ পাননি। তাই ঝুঁকি নিয়ে এখনো সাগরেই অবস্থান করছেন। 

    আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সমুদ্রবন্দর এলাকাগুলোতে বর্তমানে ৩ নম্বর সতর্কসংকেত রয়েছে। সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ ছাড়া ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। নিম্নচাপটি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ