ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা
  • বাকেরগঞ্জে  ডাকাত সন্দেহে পাঁচ যুবক আটক

    বাকেরগঞ্জে  ডাকাত সন্দেহে পাঁচ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে ডাকাত সন্দেহে পাঁচ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। উপজেলার দুধল ইউনিয়নে গাজীনগর এলাকায় আজ শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। 

    আটক ব্যক্তিরা হলেন পিরোজপুরের নাজিরপুর এলাকার মো. বাবুল হাওলাদার (৪২), রিপন শেখ (৩৮), মো. আজাদ (২৩), বরিশালের গৌরনদী উপজেলার হাফিজ হাওলাদার ও যশোরের অভয়নগরের মো. আক্কাস (৩৩)।

    স্থানীয়রা জানান, ভোর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় স্থানীয়রা ওই পাঁচ জনকে আটক করে। এসময় জিজ্ঞাসাবাদে তারা অসলগ্ন কথাবার্তা বলেন। 


    তাদের কারো বাড়ি ওই এলাকায় নয় এবং তারা ওই এলাকায় কেন এবং কার কাছে এসেছিলেন তার কোন সদুত্তর দিতে পারেননি। এ কারণে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

    বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, 'গাজীনগর এলাকার স্থানীয় জনতা পাঁচ যুবককে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। টাওয়ারের ব্যাটারি ও মূল্যবান যন্ত্রাংশ চুরির জন্য তারা ওই এলাকায় ঘোরাফেরা করতে পারে। তার আগেই স্থানীয়দের হাতে ধরা পড়ে তারা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ