ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার
  • ঝালকাঠিতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

    ঝালকাঠিতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার জীবনদাশকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী আব্দুল আজিজকে (৫৫) মঙ্গলবার সকালে আটক করেছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল আজিজ ঢাকায় একটি কোম্পানীতে প্রহরী পদে চাকরি করেন। তাঁর তিন সন্তান রয়েছে।  সোমবার আব্দুল আজিজ বাড়িতে আসলে স্ত্রী নারগিস বেগমের (৪৫) সাথে পারিবারিক কলহ নিয়ে ঝগড়া হয়। এরই জেরে রাতে আব্দুল আজিজ লোহার সাবল দিয়ে স্ত্রী নারগিসকে আঘাত করলে গুরুতর আহত হয়। তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের স্বামী আব্দুল আজিজকে আটক করে পুলিশ। পুলিশের কাছে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত নারগিসের বড় ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করে। অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ