ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কাঁচা মরিচের কেজি ২৮০ টাকা

    কাঁচা মরিচের কেজি ২৮০ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় নিত্যপণ্যের দামে লাগাম নেই। ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠেছে কাঁচা মরিচের বাজার। বরগুনায় কয়েক দিনের ব্যবধানে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি।

    সোমবার (৮ আগস্ট) সকালে বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, একদিকে সরবরাহে ঘাটতি, অন্যদিকে চাহিদা বেশি । এ কারণে দাম বেড়েছে। তবে বাড়তি এই দাম বেশি দিন থাকবে না বলে আশা করছেন পাইকারি ব্যবসায়ীরা।

    এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। দাম বাড়া নিয়ে বিষয়ে বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। বর্তমানে বরগুনায় যে মরিচ পাওয়া যাচ্ছে এগুলো তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় থেকে এসেছে বলে দাবি করেন পাইকারি বিক্রেতারা।

    খুচরা বিক্রেতাদের দাবি, বরগুনায় চাহিদার তুলনায় বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে। মরিচ ছাড়াও কাঁচা বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির কেজি অন্তত ৫ থেকে ১০ টাকা বেড়েছে। বর্তমানে কাঁকরোল ৫০, উচ্ছে ৭০-৭৫, বরবটি ৬০, কাঁচকলা ৩০, মিষ্টি কুমড়া ৫০, গাজর ১৪০, পটল ৬০, আলু ২৮-৩০, লাউ প্রতিটি ৫০-৬০, লাউশাক প্রতি আঁটি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এসব সবজি গত সপ্তাহেও প্রতি কেজি ৪৫-৫০ টাকার মধ্যে ছিল বলে জানিয়েছেন ক্রেতারা।

    বরগুনা পৌর কাঁচাবাজারে মো. আল-আমিন হুসাইন নামে এক ক্রেতা বলেন, কাঁচা মরিচসহ ‘জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, মানুষ খেয়ে বাঁচবে কেমন করে?’ দাম পাইকারিতে বাড়ায় খুচরা ব্যবসায়ীদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া সালাদ তৈরির উপাদান শসা ও টমেটোর দামও বেড়েছে কিছুটা। তবে অন্যান্য সবজির ক্ষেত্রে দামে খুব একটা পরিবর্তন দেখা যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ