ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ 

    মঠবাড়িয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গমাতা বেগম শেখ মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদ মাকন লাল দাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন।

    এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, অধ্যক্ষ আজীম উল হক, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সাংবাদিক মুজবর রহমান, শিক্ষক কাজল দাস প্রমূখ।

    আলোচনা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত মঠবাড়িয়া পৌরসভা এলাকার সুবিধাভোগী ৪ জন নারী ও উপজেলা পর্যায়ের ৫ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ