ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ : ৬১ নেতা-কর্মীর আগাম জামিন

    ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ : ৬১ নেতা-কর্মীর আগাম জামিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছেন দলটির ৬১ নেতা-কর্মী। রোববার হাইকোর্টের বিচারপতি মো. মোস্তফা জামান ও মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন দেন।

    জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও ভোলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, আজ আদালতে মামলা পরিচালনায় ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জেড মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, আবদুল জব্বার ভূঁইয়া, শহীদ নূর-ই-আলম ও শহীদ আবদুর রহিম।

    গত ৩১ জুলাই তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে সমাবেশের ডাক দেয় বিএনপি। ওই দিন ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক নেতা-কর্মী গুলিবিদ্ধ ও আহত হন। ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম মাতব্বর ও চার দিন পর জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম নিহত হন। এ সময় আহত হন ৯ পুলিশ সদস্য।

    এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক মো. জসিম বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিন শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। ওই মামলায় আটক ১০ জন ভোলা কারাগারে আছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ