ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার
  • ঝালকাঠিতে পানিতে ডুবে ৩ শিশু-কিশোরের মৃত্যু

    ঝালকাঠিতে পানিতে ডুবে ৩ শিশু-কিশোরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি ও রাজাপুরে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত সময়ের মধ্যে নিহতদের নিজ নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

    রাজাপুরে নিহত দুই শিশু হলো উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার মো. নজরুল হাওলাদারের এক বছর তিন মাস বয়সী ছেলে মো. ইয়ামিন। এবং গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকার মো. বাহাদুর খলিফার এক বছর চার মাস বয়সী ছেলে মো. ইয়াসিন।

    ইয়ামিনের চাচা মো. আল-আমিন জানায়, বাচ্চাটিকে সাথে নিয়ে তার মা শাহনাজ বেগম রান্না করছিল। বাচ্চাটি খেলতে খেলতে বাড়ির বাইরে চলে যায়। হঠাৎ ইয়ামিনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে রান্না ঘরের পাশের পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। এসময় প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    অন্যদিকে ইয়াসিনের দাদা আব্দুস ছালাম জানায়, ইয়াসিনকে নিয়ে তার মা ছনিয়া বেগম বসতঘরেই ছিলো। ইয়াসিন খেলা করতে করতে তার মায়ের চোখের আড়ালে চলে যায়। পরে ইয়াসিনকে ঘরের পাশের খালের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়ামিন ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

    জানা গেছে, নলছিটি উপজেলার উত্তর রানাপাশা তৈয়ব আলী খানের পুত্র নবম শ্রেণির ছাত্র শাকিল খান দুপুরে বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে পড়ে গেলে তাকে অনেক খোঁজাখুঁজি করে তিন ঘণ্টা পর পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সে মৃগী রোগী ছিল।  

    রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় নলছিটি থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, শিশু দু’টির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ