ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে: মঈন

    ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে: মঈন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটের তিন ফরম্যাট নিয়ে আলোচনা হচ্ছে জোরেশোরেই। ওয়ানডে ক্রিকেটের শঙ্কা প্রকাশ করছেন সাবেক-বর্তমান সকলেই। নানাজন দিচ্ছেন নানা মত। কেউ বলছেন ওভার কমাতে, কেউবা আবার বলছেন জনপ্রিয়তা হারাবে। এবার সেই আলোচনায় যোগ দিলেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলিও। তিনি জানালেন একদিনের ক্রিকেট হারিয়েই যাবে নাকি।

    ইংল্যান্ডের তারকা খেলোয়াড়দের মধ্যে জস বাটলার, জো রুট, বেন স্টোকসরা গত কয়েকদিনে ব্যস্ত সূচির কথা জানিয়ে নিজেদের বিশ্রামহীনতার প্রসঙ্গে কথা বলেছেন। এদের মধ্যে স্টোকস তো ওয়ানডে ক্রিকেট থেকে অবসরও নিয়ে ফেলেছেন। সেই খবর জানিয়েও বিশ্রামহীনতার কথা বলেছিলেন স্টোকস।

    একই মত মঈন আলির। তার মতে, কিছুদিনের মধ্যেই ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে। সংবাদমাধ্যমে মঈন বলেছেন, ‘তরুণ বয়সে আমি ইংল্যান্ডের হয়ে খেলার সময় কোনো বিশ্রাম মেনে নিতে পারতাম না। কিন্তু এখন এটি যুক্তিযুক্ত ব্যাপার নয়। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাইলে কিছু টেস্ট বা ওয়ানডে ম্যাচ মিস করতেই হবে।’

    তিনি আরও বলেন, ‘আমার মতে, কিছু একটা করতে হবে। আমি ভয় পাচ্ছি কয়েক বছরের মধ্যে ওয়ানডে ক্রিকেট হারিয়ে যাবে। কারণ এটি লম্বা ও একঘেয়ে একটি ফরম্যাট। আপনার এখন টি-টোয়েন্টি আছে, দারুণ জমজমাট সব টেস্ট ম্যাচ আছে। সেখানে ওয়ানডে পড়ে আছে মাঝামাঝিতে। এই মুহূর্তে ওয়ানডেকে কোনো গুরুত্বই দেওয়া হয় না।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ