ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মনপুরায় আদালতে জবানবন্দি দিলেন জলদস্যু মফিজ

    মনপুরায় আদালতে জবানবন্দি দিলেন জলদস্যু মফিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় মেঘনার ত্রাস জলদস্যু মহিউদ্দিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জলদস্যু মফিজকে আদালতের মাধ্যমে ৪ দিনের রিমান্ডে নেয় মনপুরা পুলিশ। পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ভোলায় সিনিয়র জুডিসয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে জবানবন্দি দেন ওই জলদস্যু। 

    শনিবার বিকালে আটককৃত জলদস্যু আদালতে জবানবন্দি দেওয়ার পর ভোলা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

    আদালতে জবানবন্দি দেওয়া আটককৃত জলদস্যু মফিজ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মধ্য মাইজপাড়া গ্রামের বাসিন্দা নুর আহম্মদ ওরপে নুর মোহাম্মদের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, আদালতে জলদস্যু মফিজ মেঘনায় জলদস্যুতার সাথে সম্পৃক্ত রয়েছে বলে জবানবন্দি দেন। পাশাপাশি তিনি মহিউদ্দিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে স্বীকার করেন। এছাড়াও মহিউদ্দিন বাহিনীর সদস্যদের নাম ও ঠিকানা দেন বলে নিশ্চিত করেন পুলিশ।

    জানা যায়, জলদস্যু মফিজ হাতিয়ার অপর একটি মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী। হাতিয়া পুলিশ গত ১২ মে আটক করে জেল হাজতে প্রেরণ করে। পরে মনপুরা পুলিশ মেঘনায় ডাকাতি মামলায় গ্রেফতার দেখিয়ে মনপুরা নিয়ে আসে। যার মামলার নংÑ ৪ তাং-২১/০২/২০২২ ইং। পরে পুলিশ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জলদস্যু মফিজের ৭ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানি শেষে আদালতের বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, মহিউদ্দিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জলদস্যু মফিজ ৪ দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। পরে আদালতে জবানবন্দি দেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ