ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • কমিটিতে পদাবনতি, অভিমানে আ’লীগ নেতার আত্মহত্যার চেষ্টা

    কমিটিতে পদাবনতি, অভিমানে আ’লীগ নেতার আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ আড়াই বছর পর পটুয়াখালী পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তবে এ কমিটিতে পদাবনতি হওয়ায় মনিরুজ্জামান চৌধুরী মনু নামের এক আওয়ামী লীগ নেতা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।

    শনিবার (৬ আগস্ট) দুপুরে মনিরুজ্জামান চৌধুরীর দুই ভাতিজি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে পোস্ট করলে বিষয়টি আলোচনায় আসে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেও জানিয়েছেন তারা।

    মনিরুজ্জামান চৌধুরীর ভাতিজি সানজিদা সাবরিনা বাধন তার ফেসবুকে লিখেছেন, ‘দীর্ঘদিন পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীতে ও দু-দুবার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মনিরুজ্জামান চৌধুরী মনুকে বর্তমান পৌর কমিটিতে ৪ নম্বর সাধারণ সদস্য বানানোর কষ্টে দিনগত রাত ১টার দিকে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে রক্ষা করে।’

    মনিরুজ্জামান চৌধুরীর বড় ভাই শাহজাহান চৌধুরী বলেন, ‘আমরা পাঁচ ভাই সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অনেকে অনেক কিছু পেলেও আমরা কিছুই পাইনি। বিএনপির সরকারের সময় বহুবার হামলার শিকার হয়েছি। পৌর আওয়ামী লীগে মনিরুজ্জামান একটি পদে ছিল, তাকে সেই পদে না রেখে উল্টো সদস্য করা হলো। তাকে সদস্য পদ না দিয়ে কমিটি থেকেই অব্যাহতি দিত, তাতেও কোনো সমস্যা ছিল না। কিন্তু এভাবে অপমান করা ঠিক হয়নি। তাই সে আত্মহত্যার চেষ্টা করে। এখন সুস্থ আছে।’

    খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্ট সকালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নানের যৌথ স্বাক্ষরে ২০২০-২০২২ মেয়াদে পটুয়াখালী পৌর আওয়ামী লীগের কমিটি প্রকাশিত হয়। তবে কমিটি অনুমোদনে স্বাক্ষরের তারিখ দেওয়া হয় ২৮ জুলাই ২০২২।

    এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি বলেন, ‘মনিরুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। তিনি দীর্ঘদিন যাবত দলে সক্রিয় থেকে কাজ করছেন। বিগত কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও নতুন কমিটিতে তাকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন কি না সে বিষয়ে ঠিক বলতে পারছি না। এ বিষয়ে এখনই খোঁজ নিচ্ছি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ