ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নাজিরপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ

    নাজিরপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরের  শাঁখারীকাঠী ইউনিয়নের গিলাতলা গ্রামের একটি মন্দিরের দু’টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার সকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খাইরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ  ঘটনাস্থল  পরিদর্শন করেন। 

    ঘটনাটি ঘটেছে ওই গ্রামের সুনিল বেপারীর বাড়ি সংলগ্ন কালি ও শিতলা মন্দিরে। প্রশাসনের উদ্যোগে ভাঙ্গা প্রতিমাগুলো কাপড় দিয়ে আবৃত করে রাখা হয়েছে। 

    ওই মন্দিরের ভক্ত স্থানীয় কাকন বড়াল (৪০) জানান, শনিবার সকাল ৯টার দিকে তিনি ওই মন্দিরে প্রনাম করতে যান। তখন দেখতে মন্দিরে থাকা কালি ও শিতলার প্রতিমা ভাঙ্গা দেখেন। পরে স্থানীয় স্কুল শিক্ষক রতন হালদারকে বিষয়টা জানান। 

    স্কুল শিক্ষক রতন হালদার জানান, প্রতিমা ভাংচুরের খবর পেয়ে সেখানে গিয়ে  থানা পুলিশকে খবর দেই।  শুক্রবার (৫ আগস্ট) রাতের  আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা  তা ভেঙ্গেছে। এ ব্যাপারে আমাদের নির্দিষ্ট কারো উপর কোন অভিযোগ নাই। 

    নাজিরপুর থানার অফিসার ইনচার্জ  মো. হুমায়ুন কবির জানান, স্থানীয়দের দেয়া তথ্য সেখানে গিয়ে প্রতিমা পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ