ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • কাউখালীতে বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল

    কাউখালীতে বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুতের চরম লোড শেডিং এবং জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত ৩১ জুলাই বিএনপি’র আহবানে ভোলা জেলায় বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য আঃ রহিম নিহত হওয়ায় পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি’র উদ্যোগে শনিবার সকালে উত্তর বাজার দলীয় কার্যালয়ে নিহতদের স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

    উপজেলা বিএনপি’র সভাপতি এস,এম আহসান কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি শাহ ইমরান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া, বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন অলি, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মামুন, জেলা যুবদলের সহ সম্পাদক ইউসুফ আকন, সদস্য শারিফুল আজম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, কৃষক দলের সভাপতি ফারুক হোসেন, ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব সোইয়াব সিদ্দিক। 

    অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের বেপারী, সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম পান্নু, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির পেয়ারু, কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণসম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমূখ। শোক সভা শেষে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ