ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পিরোজপুরে অস্থিরতা

    জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পিরোজপুরে অস্থিরতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে পিরোজপুরের পেট্রোল পাম্পে ভিড় করে শত শত মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনও।

    শুক্রবার রাত ১১টার পর থেকে পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, ট্রাক, বাস-সহ বিভিন্ন যানবাহন নিয়ে জ্বালানি তেল নিতে আসে লোকজন। 

    পিরোজপুর শহরে দুটি পেট্রোল পাম্প থাকলেও একটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ ছিল। ফলে একটি পাম্পে ভিড় করে সকল যানবাহন। এর মধ্যে মোটরসাইকেলের ভিড় ছিল বেশি। রাত বাড়তে থাকার সাথে সাথে ভিড়ও বাড়তে থাকে। এক পর্যায়ে শুরু হয় হট্টোগোল। খবর পেয়ে পেট্রোল পাম্পে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

    রাত ১২টার সাথে সাথে পেট্রোল, অকটেন ডিজেলের দাম বাড়ানো হয়। কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তেল না নিয়ে ফিরে যান।

    এ ব্যাপারে পেট্রোল পাম্প মালিক ও জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার নির্ধারিত নতুন মূল্যেই বিক্রি হচ্ছে জ্বালানি তেল। সরকারি নির্দেশনা পেলে আবার পূর্বের মূল্যে জ্বালানি তেল বিক্রি করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ